০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বাংলাসহ ১১ ভাষায় কাবা প্রাঙ্গণে রোবট সেবা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • / ১০২৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অতি আধুনিকতা ছোঁয়া এখন মুসলিমদের সব চাইতে পবিত্র স্থান মক্কায়। জানা গেছে, মক্কার পবিত্র মসজিদুল হারামে চার চাকার অত্যাধুনিক রোবট মুসল্লিদের ওমরাহ পালন, ইসলাম বিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামী পণ্ডিতদের সঙ্গে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করেছে সৌদি আরব। বিদেশি ওমরাযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবা দিয়ে যাচ্ছে অত্যাধুনিক এ রোবটগুলো। সৌদি বার্তা সংস্থার বরাতে আরব নিউজ এ তথ্য জানায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসাসহ মোট ১১ ভাষায় ইসলামী বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়ে মুসল্লিদের সহায়তা করবে রোবটগুলো। ২১ ইঞ্চির টাচস্ক্রিনের রোবটের সাহায্যে মুসল্লিরা যেকোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, নানা ধরনের দিকনির্দেশনা ও মতপ্রকাশে সহায়তা পাবে।

স্মার্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটটি সহজেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে। এর আগে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বারোপ থেকে করোনা সংক্রমণ রোধে অত্যাধুনিক প্রযুক্তির রোবটের মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জমজম পানি বিতরণ করা হয়েছে। মসজিদুল হারামের ওমরাহযাত্রী ও মুসল্লিরা খুব সহজেই রোবটের চলন্ত যান থেকে জমজম পানির বোতল সংগ্রহণ করতে পারবেন। তা সবার আশাপাশ দিয়ে পানির বোতল নিয়ে চলাফেরা করে। তাছাড়া পবিত্র মসজিদুল হারামে জীবাণুমুক্ত রাখতে ১০টি অত্যাধুনিক রোবট চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ রোধে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহারের সাহায্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়। অত্যাধুনকি এ রোবটের সাহায্যে একাধারে ৫-৮ ঘণ্টা জীবাণুমুক্ত রাখার কাজ করা যাবে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

বাংলাসহ ১১ ভাষায় কাবা প্রাঙ্গণে রোবট সেবা

আপডেট: ০৪:৩৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১