০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বাঙলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্নের স্বীকৃতি পেলো মিম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১০৩৬৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাঙলা সাহিত্যে অনার্স মাস্টার্স শেষ করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তারই আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন সম্প্রতি।   বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তনে মিমের হাতে সনদ তুলে দিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিয়ে ভীষণ আপ্লুত মিম।   মিম বলেন, ‘আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন আজকে। শিক্ষাজীবন অফিশিয়ালি শেষ হওয়ার দিন আজ, আজ আমার কনভোকেশনের দিন। সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স শেষ করি আমি। কনভোকেশনের এই অনুষ্ঠান ২০২০ সালে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর ফলাফল আমরা সবাই জানি। এরপরেও বেটার লেট দ্যান নেভার- অবশেষে কনভোকেশন হচ্ছে।’

মিডিয়াতে কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া অনেক কঠিন উল্লেখ করে মিম বলেন, ‘আমি আমার সাউথইস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাই আমার প্রতিটি শিক্ষককে যারা আমার পড়াশোনা শেষ করতে আমাকে সাহায্য করেছেন। মিডিয়াতে কাজ করে একই সাথে পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ নয় অবশ্যই। ধন্যবাদ জানাই আমার সেসব সহপাঠীদের যারা পড়াশোনা বিষয়ক যেকোনো বিষয় মিস করলেও পরবর্তীতে আমাকে সাহায্য করেছে যেন আমার জন্য পড়াশোনার পথটা সহজতর হয়। ’

প্রাপ্তির বিষয়ে ভীষণ খুশি জানিয়ে মিম বলেন, ‘এই বছর জীবনের সব প্রাপ্তি মিলিয়ে আমি খুবই খুশি। ২০২২ আমার জন্য খুবই ভালো যাচ্ছে। ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। ধন্যবাদ জানাই আমার মা-বাবাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য ভালোবাসা।’

মিম বাংলাদেশের প্রথম সারির একজন অভিনেত্রী। সম্প্রতি পরাণ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে, যেখানে তিনি অভিনয় করেছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাঙলা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্নের স্বীকৃতি পেলো মিম

আপডেট: ০৫:৫৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২