বাবা হচ্ছেন রাম চরণ
- আপডেট: ০৭:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
- / ১০৪৬১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। ২০১২ সালে ১৪ জুন উপাসনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিয়ের পর কেটে গেছে দীর্ঘ ১০ বছর। কিন্তু সন্তান নেননি এই দম্পতি!
সাধারণত সংবাদকর্মীরা সহজে পান না রাম চরণকে। তাই এ নিয়ে তাকে প্রশ্ন করার সুযোগও কম। কিন্তু তার স্ত্রী প্রায়ই এই প্রশ্নের মুখে পড়েন! এ নিয়ে অনেকবার রেগে গেছেন রাম চরণের স্ত্রী। দীর্ঘ প্রতীক্ষার পর বাবা-মা হতে যাচ্ছেন রাম চরণ ও উপাসনা। আর দাদা হচ্ছেন বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ছেলের বাবা হতে যাওয়ার খবরটি প্রথমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন রাম চরণের বাবা চিরঞ্জীবী। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে এক টুইটে এই অভিনেতা বলেন— ‘শ্রী হনুমান জির আশীর্বাদে আপনাদের আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনা প্রথমবার বাবা-মা হতে যাচ্ছে।’ পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেছেন রাম চরণ। তারপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রাম চরণ-উপাসনা দম্পতি।
কলেজ জীবন থেকেই একে অপরকে চিনতেন রামচরণ ও উপাসনা। বন্ধু মহলে তারা ছিলেন আলোচিত। অম্ল-মধুর সম্পর্কে সবাইকে মাতিয়ে রাখতেন। এরপর এক সময় রামচরণ দেশের বাইরে যান। তখন পরস্পরের সঙ্গ মিস করতেন তারা। সবাই ধরেই নিয়েছিল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দু’জন। কিন্তু তখনও পরস্পরকে বন্ধুই ভাবতেন তারা।
রামচরণের ‘মাগাধীরা’ সিনেমাটি মুক্তির পরই মূলত উপাসনার সঙ্গে এই অভিনেতার প্রেমের সম্পর্ক শুরু হয়। দু’জনের পরিবারের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল, এজন্য বিয়ে নিয়েও কোনো ঝামেলা হয়নি।
আরও পড়ুন: ছেলের হাতে খুন হলেন অভিনেত্রী
২০১১ সালের ১১ ডিসেম্বর হায়দরাবাদের টেম্পল ট্রি ফার্মসে রাম চরণ ও উপাসনার বাগদান হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। তাদের বাগদান নিয়ে ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা ছিল। তাকে নিয়ে মিডিয়ার মাতামাতিতে বেশ বিব্রত ছিলেন উপাসনা। তবে সবকিছু বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন রামচরণ। ২০১২ সালের ১৪ জুন পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই জুটির বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পরিচালক এস শংকরের ‘আরসি১৫’ সিনেমায় অভিনয় করছেন রাম চরণ। গল্পে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম পরিচালক ভিভি লক্ষ্মী নায়ণের চরিত্রে দেখা যাবে রাম চরণকে। এতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এছাড়াও অভিনয় করছেন শ্রীকান্ত, অঞ্জলি, নবীন চন্দ্র, সুনীল, জয়রাম প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন দিল রাজু।
ঢাকা/টিএ




































