১১:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বাসের চাপায় কনস্টেবল নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর সোনারগাঁও ক্রসিং এলাকায় ওয়েলকাম বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল কোরবান আলী (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৬ জুন) সকাল দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল ইমরান জানান, আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় ওয়েলকাম পরিবহন বাসটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ দেখে তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের বোন-জামাই নুর উল্লাহ জানান, নিহতের গ্রামের বাড়ি,লক্ষ্মীপুর সদর জেলার রামগতি চর সিকান্দার বাড়ি, মৃত সিদ্দিক উল্লার ছেলে। বর্তমানে, সাভার এলাকায় স্ত্রী জান্নাতুল ফেরদৌস দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। রাজারবাগ পুলিশ টেলিকমিউনিকেশন্সে কর্মরত ছিলেন তিনি।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাসের চাপায় কনস্টেবল নিহত

আপডেট: ০২:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২