০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বিতর্কিত সেই রেফারিকে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

আর্জেন্টিনা দলের ১০টি হলুদ কার্ডের মধ্যে দুটি দেখানো হয়েছে কোচ লিওনেল স্কালোনি আর তাঁর সহকারীকে। হলুদ কার্ড দেখা ৮ খেলোয়াড়ের মধ্যে ছিলেন মেসিও। আর টুর্নামেন্টে দ্বিতীয় হলুদ কার্ড দেখার জন্য তো সেমিফাইনালেই খেলা হবে না মার্কোস আনুকিয়া ও গনসালো মনতিয়েলেরর।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সব মিলিয়ে ম্যাচ শেষে চিরবিনয়ী মেসিও রেফারির ওপর চটে যাওয়ার বহিঃপ্রকাশ করলেন এই বলে, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। কারণ, তারা আমাকে এরপর শাস্তি দেবে। কিন্তু কী হয়েছে, মানুষ তা দেখেছে।’

আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও সেই ম্যাচের রেফারি লাহোজকে নিয়ে ছিলেন বিরক্ত। অধিনায়ক মেসির সঙ্গে কণ্ঠ মিলিয়ে তিনিও রেফারিং নিয়ে বলেছিলেন, ‘মনে হচ্ছিল, রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) দিচ্ছে। তিনি কোনো কারণ ছাড়াই ১০ মিনিট যোগ করা সময় দিয়েছেন। বক্সের বাইরে দু-তিনবার তাদের ফ্রি-কিক দিয়েছে। তিনি চাইছিলেন, তারা গোল করুক। আশা করছি, এই রেফারি আর (এবারের বিশ্বকাপে) থাকবেন না। তিনি অপদার্থ!’

আরও পড়ুন: সেমিফাইনালের আগে বদলে গেল বিশ্বকাপের বল

ফিফা যে মেসি আর মার্তিনেজের কথা শুনেছে, সেই খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। এক খবরে তারা জানিয়েছে, কাতার বিশ্বকাপ থেকে লাহোজকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ এই রেফারি এবারের বিশ্বকাপে আর কোনো ম্যাচ পরিচালনা করবেন না।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বিতর্কিত সেই রেফারিকে

আপডেট: ০১:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২