বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা
- আপডেট: ০৫:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দলের নেতাকর্মীদের ‘গ্রেপ্তার ও হত্যার’ প্রতিবাদে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৩ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এ ছাড়া ২৪ ডিসেম্বর সারা দেশে গণমিছিল করার ঘোষণা দিয়েছে তারা।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আজকের গণসমাবেশে বাধা দেওয়ার জন্য সরকার নানা ষড়যন্ত্র করেছে। আমাদের সাড়ে চার শর বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে সব বাধাবিপত্তি মোকাবিলা করে আজকের গণসমাবেশ সফল হয়েছে।”
এদিকে ঢাকা বিভাগীয় গণসমাবেশে সরকারের পদত্যাগসহ ১০ দফা ঘোষণা করেছে বিএনপি। যার ভিত্তিতেই আগামী দিনে যুগপৎ আন্দোলন হবে। গত বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই দফা চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন: চমক ছাড়াই বিএনপির ১০ দফা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দশ দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর হাইকমান্ডের বৈঠকে সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গণসমাবেশে কর্মসূচি ঘোষণা করবেন।
ঢাকা/টিএ







































