০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বিএনপির সমাবেশস্থলে হেলিকপ্টারে চলছে র‌্যাবের টহল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ১০৩৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নিরাপত্তা জোরদারে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেস্থলের ওপরে র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে। গণসমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার বেলা ১১টায় এক ক্ষুদে বার্তার মাধ্যমে র‌্যাবের মিডিয়া ইন থেকে এই তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এছাড়াও বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত সদস্য, র‌্যাব, আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিভিন্ন সংস্থার গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সহস্রাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও গোয়েন্দাদের দায়িত্বশীল সূত্রগুলো আগেই জানিয়েছে, যেকোনও ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে দায়িত্ব পালন করছেন তারা। 

আরও পড়ুন: নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা নেবে পুলিশ: বিপ্লব কুমার

নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এরপর থেকে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়। সারাদেশ থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কয়েক হাজার পুলিশ সদস্যকে ঢাকায় নিয়ে আসা হয়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিএনপির সমাবেশস্থলে হেলিকপ্টারে চলছে র‌্যাবের টহল

আপডেট: ০১:৩২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২