বিএনবি সিকিউরিটিজের গ্রান্ড ওপেনিং কাল
- আপডেট: ০৫:১২:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১০৩৪১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নতুন ব্রোকারেজ হাউজ বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের গ্রান্ড ওপেনিং আগামী মঙ্গলবার। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি দোয়া মাহফিলের আয়োজন করেছে। রাজধানীর ধানমন্ডির সোবহানবাগের নাভানা নিউবুরী প্যালেসের সপ্তম তলায় ব্রোকার হাউজটির কার্যালয়ে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হবে। রোববার বিএনবি সিকিউরিটিজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আবু ফারাহ্ মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি বলেন, আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে উদ্বোধন করবেন। প্রতিযোগিতামূলক শেয়ারবাজারে বিএনবি সিকিউরিটিজ গ্রাহকের আস্থার ঠিকানা হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।
জানা গেছে, গত ৪ এপ্রিল প্রতিষ্ঠানটি লেনদেন কার্যক্রম শুরু করে। লেনদেন শুরু উপলক্ষে এর আগে আবু ফারাহ্ মো. ইকবাল জানিয়েছিলেন, বিএনবি সিকিউরিটিজ লিমিটেড গ্রাহকের অর্থের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার প্রয়াস নিয়ে কাজ করবে। দেশের শেয়ারবাজারে বিএনবি সিকিউরিটিজ লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও জানিয়েছিলেন তিনি।
জানা গেছে, ব্রোকারেজ হাউজটিকে স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তিন ডিজিটের আইডি এবং ছয় ডিজিটের নম্বর দেওয়া হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর ৫৫টি ব্রোকারেজ হাউজ বা ট্রেককে (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) লাইসেন্স দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
গত ২০ জানুয়ারি আরও তিনটি ব্রোকারেজ হাউজ অনুমোদন পাওয়ায় এখন এ তালিকা বেড়ে হয়েছে ৫৮টি। এতে ডিএসই’র সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ বা ট্রেকের সংখ্যা দাঁড়াচ্ছে ২৮৩টিতে। নতুন ট্রেকগুলোর মধ্যে ইতিপূর্বে কয়েকটি প্রতিষ্ঠান লেনদেন কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, রাজধানীর ধানমন্ডির সোবহানবাগের নাভানা নিউবুরী প্যালেসের সপ্তম তলার কার্যালয় ছাড়াও মতিঝিলের মধুমিতা বিল্ডিং-এর নবম তলা থেকেও শেয়ার কেনা-বেচা করবে বিএনবি সিকিউরিটিজ। প্রতিষ্ঠানটির ট্রেক নাম্বার ২৭১ এবং ডিপি ৬৩১০০। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে রয়েছেন মো. আসাদুজ্জামান আল-মাসুম।
ঢাকা/টিএ


































