বিএমআরই করবে মেট্রো স্পিনিং
- আপডেট: ১০:৩৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩৩১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড তার কারখানা বিএমআরই তথা সম্প্রসারণ ও আধুনিকায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রোববার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, বিএমআরই শেষ হওয়ার পর কোম্পানিটির স্পিন্ডলের সংখ্যা বেড়ে হবে ৩৮ হাজার ৪০০টি। কারখানার দেণিক উৎপাদনক্ষমতা হবে ২৫ হাজার কেজি। আর বার্ষিক উৎপাদনক্ষমতা দাঁড়াবে ৯১ লাখ ২৫ হাজার কেজি। অন্যদিকে কোম্পানির বার্ষিক বিক্রির পরিমাণ ৩শ কোটি টাকায় উন্নীত হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে কবে এই বিএমআরই’র কাজ শুরু হবে এবং কবে তা শেষ হবে-তা বিস্তারিত জানা যায়নি। কোম্পানি কর্তৃপক্ষ পরবর্তীতে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে সূত্র।
ঢাকা/এমটি































