০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বিএসআরএম লিমিটেডের ইপিএস বেড়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৮:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১০৩৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৮২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৫২ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪.৯৪ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩২.১৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৫.৬১ টাকা।
ঢাকা/এসআর
ট্যাগঃ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামীকাল ৭ মে বিএসআরএম লিমিটেডের ইপিএস বেড়েছে


































