১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিকালে আসছে বিডি থাই অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১০২৯২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের বোর্ড সভা আজ রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যারলোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

আগের বছর ২০২৪ সালে বিডি থাই অ্যালুমিনিয়ামের ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৮৫ পয়সা।

এদিকে, ২০২৪-২৫ সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৫ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিকালে আসছে বিডি থাই অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড

আপডেট: ১০:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫