০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিক্রিত সেই ফ্ল্যাটটি পুনরায় কিনে নিয়েছে সামান্থা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২
  • / ১০৩৯৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত তারকা জুটি ছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। ভালোবেসে বিয়েও করেছিলেন এই তারকা যুগল। বিয়ের পর যৌথভাবে একটি ফ্ল্যাট কিনে সেখানেই একসঙ্গে বসবাস করেন তার। কিন্তু বিয়ের কয়েক বছর পর ভেঙে যায় তাদের সংসার। সংসার ভাঙার পর ফ্ল্যাটটি বিক্রি করে দেন এই যুগল।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

অবশেষে বিক্রিত সেই ফ্ল্যাটটি পুনরায় কিনে নিলেন সামান্থা। এক সাক্ষাৎকারে ওই ভবনের মালিক বলেন—‘বিবাহবিচ্ছেদের পর ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছিলেন সামান্থা-নাগা। এই ফ্ল্যাটটি সামান্থার খুব পছন্দের। তাই পরে আমার সঙ্গে কথা বলেন সামান্থা। আরো বেশি মূল্যে ফ্ল্যাটটি ফের কিনে নিয়েছেন তিনি। এখন সামান্থা তার মাকে নিয়ে এই ফ্ল্যাটে বসবাস করছেন।’

২০১০ সালে তামিল ভাষার একটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সামান্থা। একই বছর তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমায় অভিনয় করেন তিনি। এতে নাগা চৈতন্য আক্কিনেনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন এই অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে প্রথম পরিচয় সামান্থা রুথ প্রভু-নাগা চৈতন্য আক্কিনেনির।

তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। গত বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা।

‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সামান্থাকে। বর্তমানে তার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিক্রিত সেই ফ্ল্যাটটি পুনরায় কিনে নিয়েছে সামান্থা

আপডেট: ০১:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২