০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
বিক্রেতা উধাও ২ কোম্পানির
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৩২৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমস ও ক্রাউন সিমেন্ট লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত প্যাসিফিক ডেনিমসের স্ক্রিনে ১০ লাখ ৬৩ হাজার ২৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে ক্রাউন সিমেন্টের স্ক্রিনে ৭৭ হাজার ৮৩৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ঢাকা/টিএ
ট্যাগঃ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে আরও ৫ কার্যদিবস সময় চেয়েছে। জানা গেছে বিক্রেতা উধাও ২ কোম্পানির



































