বিক্রেতা সংকটে ৬ কোম্পানি
- আপডেট: ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১০৩১৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু থেকে সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। যে কারণে এসব কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
কোম্পানিগুলো হচ্ছে: অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, আমান ফীড, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং তুং হাই নিটিং এন্ড ডাইং।
অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ২৬.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৭ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৯.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৬ টাকা বা ৯.৭০ শতাংশ বেড়েছে।
আমান ফিড: কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫০.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫১.৫০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৫.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭ টাকা বা ৯.২৫ শতাংশ বেড়েছে।
এছাড়া, ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি এবং তুং হাই নিটিং এন্ড ডাইংয়ের অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতার ঘর শূণ্য ছিল।
ঢাকা/এমটি


































