অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কুন্তল দে-র সুরে ঈশান মিত্র গেয়েছেন বিরহের গান ‘আর যেন দেখা না হয়’। যে গানে প্রেম ভাঙা, বিচ্ছেদের মতো অনুভূতি জড়িয়ে। নীল-তৃণার রিল ভিডিয়ো অনুরাগীদের দারুণ পছন্দ। সেখানে ইতিবাচক ভাবনা ভাগ করে নেন তাঁরা। বিয়ের পর একসঙ্গে প্রথম কাজেই হৃদয় ভাঙার গল্প! নেতিবাচক মন্তব্য যদি শুনতে হয়? সংবাদ মাধ্যমের অনলাইন প্রশ্নের উত্তরে তৃণা বলেন, ‘‘এটা আমাদের বিয়ের ঠিক আগের কাজ। অতিমারির কারণে আটকে ছিল এত দিন। সব স্বাভাবিক হওয়ায় এ বার মুক্তি পেতে চলেছে। আমরা বুঝেই এই গানের অ্যালবামে কাজ করতে রাজি হয়েছি। কারণ, বিরহ দর্শক-শ্রোতারা বেশ পছন্দ করেন। এই ধরনের গান মনে ছাপ রেখে যায়।’’ মিউডিক ভিডিয়োটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ আদক।





































