বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী
- আপডেট: ০১:৪৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বিজেপি ছাড়লেন টলি অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিধানসভা নির্বানচনের আগে শ্রাবন্তী বিজেপিতে যোগ দিয়েছিলেন। যোগ দিয়েই বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পদ্মশিবিরের প্রার্থীও হয়েছিলেন। কিন্তু নির্বাচনে তৃণমূলের কাছে হেরে যান তিনি।তার পর থেকেই বাড়তে থাকে বিজেপি-র সঙ্গে দূরত্ব। অবশেষে দল ছেড়ে দিলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী টুইট এ লিখেন- যে দলের হয়ে আমি গত রাজ্য নির্বাচনে লড়েছিলাম, বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি। বাংলাকে এগিয়ে নিতে তাদের উদ্যোগ ও আন্তরিকতার অভাবের কারণ…
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
নানা কারণে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয় ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বেশ কয়েকমাস ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে উত্তাল ছিল নেটদুনিয়া। কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন তা নিয়ে উৎসাহের শেষ নেই নেটিজেনদের। এর মধ্যেই তিনি জানালেন বিজপি ছাড়ার কথা।
পয়লা মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই সময়ে একাধিক টলি তারকা বিজেপিতে নাম লিখিয়েছিলেন। পায়েল, তনুশ্রী চক্রবর্তী, যশ-সহ একাধিক টলিউড তারকা গেরুয়া শিবিরে নাম লেখান। প্রত্যেককে প্রার্থী করে বিজেপি। কিন্তু নির্বাচনে কেউই জয়ের মুখ দেখতে পারেননি। ভোটপর্ব মেটার পরে এদের কাউকে বিজেপির কর্মসূচিতে দেখা যায়নি বলা যায়।
ঢাকা/এমটি




































