০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বিডি পেইন্টসের লেনদেন শুরু কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • / ১০৩৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সম্প্রতি কিউআই সম্পন্ন করা কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটি ডিএসইর এসএমই প্লাটফর্মে আগামীকাল ১৪ জুন, মঙ্গলবার লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র জানায়, এসএমই প্লাটফর্মে কোম্পানিটির ট্রেডং কোড হবে “BDPAINTS”। আর ডিএসই কোম্পানি কোড হবে ৬৮০০৩।

কোম্পানিটির কিউআই অফারের বারাদ্দপ্রাপ্ত শেয়ার গতকাল ১২ জুন, রোববার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি গত ২২ থেকে ২৬ মে পরযন্ত কিউআই অফারের আবেদন সম্পন্ন করে।

গত ১২ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আবেদন অনুমোদন করেছে।

সূত্র জানায়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ২০ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে।

কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ ও স্থাপন, চলতি মূলধন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।

গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির বেসিক শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৭ পয়সা।

৩০ জুন  ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৭৯৪পয়সা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিডি পেইন্টসের লেনদেন শুরু কাল

আপডেট: ১০:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২