বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার
- আপডেট: ০৩:৫৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১০৪৫০ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (০৭ নভেম্বর) বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৯৫ শতাংশ। আর ৯.৬৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এ্যাক্সেসরিজ।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- এ্যাপেক্স ফুটওয়্যার, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ইনট্রাকো রিফুয়েলিং, আজিজ পাইপস, আরডি ফুড এবং শমরিতা হসপিটাল।
ঢাকা/এসএ


































