০১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিনিয়োগকারীদের সম্পদ ব্রোকারদের কাছে আমানত: শিবলী রুবাইয়াত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • / ১০৩১০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিনিয়োগকারীদের সম্পদ ব্রোকারদের কাছে আমানত। আর এই আমানত যারা রক্ষা করতে পারেন না তারা মানুষই না বলে ব্রোকারদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, নিজের সম্পদের চেয়ে বিনিয়োগকারীদের সম্পদকে বেশি ভালোভাবে রক্ষা করতে হবে। তাদের সম্পদ ব্রোকারদের কাছে আমানত। এই আমানত যারা রক্ষা করতে পারে না, তারা মানুষই না। আমানতের সুরক্ষার বিষয়ে প্রতিটি ধর্মে গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) রাতে রাজধানীর নিকুঞ্জের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে আয়োজিত ‘বিনিয়োগকারীদের ফান্ড ও সিকিউরিটিজের সুরক্ষা জোরদারকরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার আব্দুল হালিম। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসইর এমডি তারিক আমিন ভূইয়া, ডিবিএ সভাপতি রিচার্ড ডি রোজারিও এবং সিডিবিএলের এমডি শুভ্র কান্তি চৌধুরী।

বিএসইসি চেয়ারম্যান বলেন, গত ২ মাসে ৫০০ ফাইল ক্লিয়ার করা হয়েছে। চাইলে সবাইকেই জরিমানা করা যেত। অর্থ আত্মসাৎকারী ৩ ব্রোকারেজ হাউজের বিষয়ে তিনি বলেন, তাদেরকে ডেকে ৬০-৭০ কোটি টাকা কোথায় রেখেছেন, তা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু কোনো জবাব দেয়নি, চুপ করে ছিল। এতো টাকা তো বস্তায় ভরে বাসায় নিয়ে রাখাও সম্ভব না। যেহেতু জবাব দেয়নি, নিশ্চয় অনিয়ম করেছে। এ কারণে পাসপোর্ট জব্দ, এয়ারপোর্ট ও বাসা থেকে গ্রেফতার পর্যন্ত করাতে হয়েছে। কিন্তু এসব করতে আমাদের ভালো লাগে না। আমরা চাই সবাই ভালোভাবে ব্যবসা করুক।

ব্রোকার হাউজগুলোকে অবশ্যই আইন পরিপালন করে চলতে হবে উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, কোন কাজে আপনাদের সহায়তা লাগবে, সেটা কমিশনকে বলবেন। আমাদের কাজই হলো আপনাদের সহায়তা করা। কোনো কাজে সমস্যা হলে, সিডিবিএল কোনো সমস্যা করলে তা বিএসইসিকে বলবেন। আমরা আপনাদের সহায়তা করতেই আছি। তবে আপনাদেরকে আইনের ভেতরে থেকেই কাজ করতে হবে।

ঢাকা/এসআর

শেয়ার করুন

বিনিয়োগকারীদের সম্পদ ব্রোকারদের কাছে আমানত: শিবলী রুবাইয়াত

আপডেট: ০৯:২৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২