বিপিডিবি থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে কেপিসিএল
- আপডেট: ০৪:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমোদন পেয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র জানায়, মন্ত্রিসভা ক্রয় কমিটি “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্টকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দিয়েছে।
পাওয়ার প্লান্ট দুইটি হচ্ছে- কেপিসি ইউনিট ২, ১১৫ মেগাওয়াট প্লান্ট, খুলনা এবং কেপিসি ৪০ মেগাওয়াট নোয়াপাড়া, যশোর।
কোম্পানিটি এখনও বিপিডিবি থেকে বিদ্যুৎ কেনার কোনো অফিশিয়াল চিঠি পায়নি।
কোম্পানিটি আরও জানায়, বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দিয়েছে। গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছে।
ঢাকা/টিএ


































