০৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বিলাসবহুল গাড়ি কিনে চমক দিলো কঙ্গনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড অভিনেত্রী কঙ্গনার নতুন গাড়ি কয়েক দিন আগেই এসেছে ভারতে। তবে তিনি তার বিলাসবহুল গাড়ি দিয়ে সকলকে চমক দেখিয়েছেন। ‘ধাকড়’-এর প্রিমিয়ারে গোটা পরিবারকে পাশে নিয়ে গাড়ির ফিতা কাটতে দেখা গেল অভিনেত্রীকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৃহস্পতিবার নিজের পরিবারকে নিয়ে ‘ধাকড়’-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। আর সেখানেই নিজের পরিবারের নতুন সদস্যের সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। নিজের জন্য একটা গাড়ি কিনেছেন অভিনেত্রী। ভারতে এই কয়েক দিন আগেই এসেছে এই গাড়ি।

প্রিমিয়ারের জায়গাতেই গাড়ির ফিতা কাটেন কঙ্গনা। সগর্বে নিজের নতুন গাড়ি দেখান ইভেন্টে উপস্থিত ফটোগ্রাফারদের। সঙ্গে গাড়ির উপরে থাকা বো নিয়ে মস্করা করেন, ‘এটা সরিয়ে দিন। দেখে কেমন যেন মনে হচ্ছে সদ্য বিয়ে হল’।

নতুন গাড়ি কিনে কঙ্গনা বুঝিয়ে দিলেন বলিউডের এ লিস্টারদের তালিকায় তাকে ফেলা হোক বা না হোক, ব্যাংক-ব্যালেন্স দিয়ে অনেককেই টেক্কা দিতে পারেন। সম্প্রতি কঙ্গনাকে দেখা গিয়েছে ওটিটি রিয়েলিটি শো ‘লক আপ’-এ। একতা কাপুরের প্রযোজনায় কঙ্গনার সঞ্চালনায় সেই শো হয় সুপার ডুপার হিট। মুক্তি পাওয়ার আগে থেকেই ‘ধাকড়’ চর্চায়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বিলাসবহুল গাড়ি কিনে চমক দিলো কঙ্গনা

আপডেট: ০৬:২৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২