বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারে বিসিবির ‘বড় পরিকল্পনা’
- আপডেট: ০৫:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফির স্বাদ পায় বাংলাদেশ। দেশের ক্রিকেটের ইতিহাসে সেটিই বৈশ্বিক কোনো আসরের সবচেয়ে বড় ট্রফি। তবে বাইশে পারফরম্যন্সের ছিটেফোটাও দেখাতে পারেনি যুবারা। এজন্য দায়ী করা হয় করোনা ভাইরাসের কারণে ঠিকভাবে প্রস্তুতি না নিতে পারাকে। তবে আগামী ২০২৪ বিশ্বকাপে অংশ নিতে আটঘাট বেঁধে নামছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের জন্য বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ইতোমধ্যে দল বাছাই শেষে শুরু হয়েছে ক্যাম্প। নিয়ে আসা হয়েছে হাই প্রোফাইল কোচ। প্রধান কোচ হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল ও ব্যাটিং পরামর্শক হিসেবে থাকছেন ভারতীয় ওয়াসিম জাফরের ওপর।
ক্যাম্প শুরুর আগে আজ মিরপুরে প্রেস কনফারেন্স কক্ষে হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার জানিয়েছেন আগামী দেড় বছরে তাদের পরিকল্পনার কথা। এছাড়া স্টুয়ার্ট ল ও ওয়াসিম জাফরকে পরিচয় করিয়ে দেন মোহাম্মদ কাউসার।
কাউসার বলেন, ‘আমাদের হাতে দেড় বছর সময় আছে। প্রথম এক বছর আমরা লাল বল ও সাদা বল দুটোতেই মনোযোগ দেবো। হোম ও অ্যাওয়ে যে সিরিজগুলো আছে আমাদের প্রতিটিতেই একটি করে চারদিনের ম্যাচ আছে।’
বেশি বেশি ম্যাচ খেলার তাগিদ দিয়ে কাউসার বলেন, ‘প্রথম এক বছর জুন (২০২৩) পর্যন্ত দুইটা ভাগ করেছি আমাদের পরিকল্পনাকে। প্রথম এক বছর আমরা ওয়ানডে ও লঙ্গার ভার্সন দুটোতেই মনোযোগ দেবো। জুন পর্যন্ত বলি, অন্তত তিনটা সিরিজ হবে। এটা খুব সম্ভবত পাকিস্তান, আফগানিস্তান ও বিভিন্ন জায়গায় পরিকল্পনা আছে। জুনের পরে ৬ মাস থাকবে আমাদের হাতে বিশ্বকাপের জন্য। তখন আমরা বেশি ফোকাস করবো ওয়ানডের জন্য। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা।’






































