১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি অর্ধকোটি ছাড়াল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্বজুড়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৮১ জনের। আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার (৩০ অক্টোবর)  সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার জনের। মৃত্যু হয়েছে ৫০ লাখ ৪ হাজার ৩৭০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ৩৫ লাখের বেশি মানুষ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

এদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৫ হাজার ৭২২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৭৭৩ জনের। তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭ হাজার ৫০৪ জনের। তালিকায় ৩০ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনের এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৫৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৮ হাজার ৩৪২ জন। এদের মধ্যে ১৩৮৯ জনের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি অর্ধকোটি ছাড়াল

আপডেট: ০৩:০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১