০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বিশ্ব প্রাণী দিবস আজ 

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • / ১০৩৩৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদনঃ বিশ্ব প্রাণী দিবস আজ। প্রাণীদের অধিকার নিশ্চিতে দিবসটি পালন করা হয়ে থাকে।

সর্বপ্রথম হেনরিক জিম্মারমেন নামে এক জার্মান লেখক ১৯২৫ সালের ২৪ মার্চ জার্মানির বার্লিনে দিবসটি পালন করেন। পরে ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

সেই থেকে প্রাণীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষার্থে প্রতিবছর বিশ্বব্যাপী ৪ অক্টোবর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস। সারাবিশ্বে দিবসটি পালন করে যুক্তরাজ্যভিত্তিক ‘ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন’।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এছাড়াও দেশে দেশে প্রাণী কল্যাণমূলক সংস্থা দিবসটি পালন করে থাকে। প্রাণীদের প্রতি মানুষের সদয় হতে এবং পৃথিবীতে তাদের গুরুত্বের বিষয়টি তুলে ধরতেই দিবসটি পালন করা হয়ে থাকে।

উল্লেখ্য, জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে সর্বপ্রথম বিশ্ব প্রাণী দিবস উদযাপন করেন। পরে ১৯২৯ সালে দিবসটি ৪ অক্টোবর পালন করা হয়। ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রাণী সুরক্ষা কংগ্রেসে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

এ উপলক্ষ্যে বৈশ্বিক জীববৈচিত্র্যের সূচক ‘দ্য লিভিং প্ল্যানেট ইনডেক্স’-এর প্রতিবেদন ‘২০২০’স লিভিং প্ল্যানেট রিপোর্টে বলা হয়, সারা বিশ্বেই বন্য প্রাণী কমছে। বন্য প্রাণির বিচরণক্ষেত্র ছোট হয়ে আসছে। বনের ভেতরে গড়ে ওঠা অবৈধ বসতি, গাছ চুরি, গাড়ি চলাচল ও পর্যটকদের যাতায়াত বেড়ে যাওয়ায় বন্য প্রাণীর আবাস হুমকিতে পড়েছে।

ডাব্লিউডাব্লিউএফ ইন্টারন্যাশনালের মহাপরিচালক মার্কো ল্যাম্বেরটিনি বলেন, ২০১৬ সালে আমরা সারা বিশ্বে ৬০ শতাংশ বন্যপ্রাণী হ্রাসের হিসাব নথিভুক্ত করেছিলাম কিন্তু এখন এই কমে যাওয়ার হার প্রায় ৭৭ শতাংশে এসে ঠেকেছে। চোখের পলকে ঘটনাগুলো ঘটে যাচ্ছে।

ঢাকা/এমটি

শেয়ার করুন

বিশ্ব প্রাণী দিবস আজ 

আপডেট: ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১