বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের সাথে ডাক বিভাগের চুক্তি স্বাক্ষর
- আপডেট: ০৬:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / ১০৩৪৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও চতুর্থ প্রজন্মের লাইফ ইনসিওরেন্স কোম্পানি বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে এখন থেকে বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের গ্রাহকরা ‘নগদ’-এর মাধ্যমে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম জমা দিতে পারবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু ও হেড অব ইনসিওরেন্স অ্যান্ড এফ আই মো. বায়েজীদ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সামসুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার মো. আলমগীর কবির ও জয়েন্ট এভিপি মো. মহিউদ্দিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
‘নগদ’ ও বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের মধ্যে এই চুক্তির ফলে গ্রাহকরা এখন সহজেই ‘নগদ’ ওয়ালেট বা ইউএসএসডি (*১৬৭#) ব্যবহার করে তাদের লাইফ ইনসিওরেন্সের প্রিমিয়াম পলিসির পেমেন্ট পরিশোধ করতে পারছেন। যা সাধারণ মানুষের দৈনন্দিন ব্যস্তময় জীবনকে করে তুলবে আরও সহজ ও সাশ্রয়ী।
এ ছাড়া দেশের জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ ও বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সের গ্রাহকরা চাইলেই যেকোনো সময় এবং যেকোনো জায়গা থেকে ‘নগদ’-এর মাধ্যমে তাদের এই প্রিমিয়াম পলিসির পেমেন্ট করতে পারছেন।
চুক্তির বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘ইসলামি জীবন ব্যবস্থায় মানুষের দৈনন্দিন লেনদেন আরও সুন্দর ও সাশ্রয়ী করতে ‘নগদ’ তিন বছর ধরে ইসলামি অ্যাকাউন্ট পরিচালনা করে আসছে। এবার বেঙ্গল ইসলামি লাইফ ইনসিওরেন্সেও ‘নগদ’-এর মাধ্যমে প্রিমিয়াম দিতে পারবেন গ্রাহকরা। এর মাধ্যমে আমরা গ্রাহকদের সাশ্রয়ী ও নিরাপদ লেনদেন নিশ্চিত করছি’। সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা/টিএ




































