০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

বৈধ হচ্ছে ব্যাটারিচালিত বাইসাইকেল, রিকশা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ১০৫০৪ বার দেখা হয়েছে

ব্যাটারিচালিত যানবাহন, বাইসাইকেল, রিকশা ও রিকশাভ্যানকে মোটরযানের স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। ফলে সড়কে তাদের বৈধতা মিলতে পারে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহন সংশোধন আইন, ২০২৪-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। সেখানে ব্যাটারিচালিত যানবাহনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈঠক শেষে বুধবার বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সংশোধনীর খসড়ায় তিন চাকার মোটরযানের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার শিক্ষাগত যোগ্যতা প্রস্তাব করা হয়েছে ‘পঞ্চম শ্রেণি পাস’। যন্ত্রচালিত বা বৈদ্যুতিক ব্যাটারিচালিত যানবাহন, বাইসাইকেল, রিকশা ও রিকশাভ্যানকে মোটরযানের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এছাড়া বিমার বিষয়টি যুক্ত করা হয়েছে সংশোধনীতে।

এদিকে, সড়ক পরিবহন সংশোধন আইন, ২০২৪-এর খসড়ার ৯৮ ধারায় মোটরযান মালিককে বিমা করতে হবে। না করলে ৩ হাজার টাকা জরিমানা করা হবে এমন বিধান রাখা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন: ঢাকাসহ ছয় অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্ট ২০২১ সালের ১৫ ডিসেম্বর ব্যাটারিচালিত থ্রি-হুইলার অটোরিকশা বন্ধের নির্দেশ দেয়। পাশাপাশি এ ধরনের গাড়ি নির্মাণ আমদানি ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশও রয়েছে হাইকোর্টের আদেশে। কিন্তু এরপরও রাজধানীসহ সারা দেশের অলিগলিতে অবাধেই চলছে ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বৈধ হচ্ছে ব্যাটারিচালিত বাইসাইকেল, রিকশা

আপডেট: ১১:১৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪