০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

বৈশাখে রোমান্টিক আবহে রাজ-পরী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
  • / ১০৩১৬ বার দেখা হয়েছে

বৃষ্টিস্নাত বৈশাখে রোমান্টিক আবহে রাজ-পরী

বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা, এখনি নামবে অন্ধকার…ঝড়ের জল-তরঙ্গে, নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার…গল্প করার এইতো দিন, মেঘ কালো হোক মন রঙিন’ গানটি কানে বাজলেই মনে জাগে প্রেমের আকুতি। বৃষ্টিস্নাত বৈশাখের সন্ধ্যায় ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরীর ছবিগুলো দেখে এমনই প্রেমের আকুতি জেগেছে নেটজনতার মনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বৈশাখের প্রথম রাতেই রাজধানীর বুকে শীতল শান্তির ছোঁয়া দিতে নেমেছিলো বৃষ্টির ধারা। এমন স্নিগ্ধ পরিবেশে প্রিয় মানুষটিকে পাশে পেতে কে না চায়? আর তাইতো বাহারি রঙের ছাতা হাতে রোমান্টিক আবহে ধরা দিয়েছে রাজ-পরী।

গত শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজেদের ভালোবাসাময় কিছু ছবি পোস্ট করে রাজ লিখেছেন, ‘শুভ নববর্ষ! ১৪২৯। সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ, বাংলা বর্ষের পদার্পণে, এসো শানিত হই নব প্রাণে।’

অন্যদিকে একই ছবি পোস্ট করে পরীমণি লেখে, ‘একটু বৈশাখী ঝড়বৃষ্টি’। সেখানে তিনি রাজকে প্রশ্ন করে, ‘তোমার কি এই লাইনটা মনে আছে রাজ?’ তাদের দু’জনের পোস্টেই প্রেমময় মন্তব্য জুড়ে দিয়েছে নেটজনতা।

পরীমণি তার জীবনের প্রতিটি মুহূর্তই একটু বেশিই রঙিন করে তুলতে ভালোবাসেন। উৎসবে-আয়োজনে দুষ্টু-মিষ্টি কিংবা আবেগ মাখা কর্মকাণ্ড ঘটিয়ে ভক্তদের নজর কেড়ে থাকেন তিনি। বাংলা নববর্ষের প্রথম দিনটিকেও বিশেষভাবে রাঙিয়ে তুলেছিলেন নায়িকা। স্বামী রাজের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন শহরের নানা প্রান্তে। নায়িকা নিজেও ভাবতে পারেননি, তাদের প্রথম বৈশাখ এতটা স্পেশাল হবে। জীবনের নানা মুহূর্ত সুন্দর করে তোলার জন্য স্বামীর প্রতি কৃতজ্ঞ পরী।

ঢাকা/এসএ

শেয়ার করুন

বৈশাখে রোমান্টিক আবহে রাজ-পরী

আপডেট: ০২:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২