ব্রাজিলের কোচ হতে আনচেলত্তির মৌখিক সম্মতি!
- আপডেট: ০২:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
- / ১০৪৬২ বার দেখা হয়েছে
নিজেদের পরিকল্পনায় লেগে থাকার সুফল পেতে যাচ্ছে ব্রাজিল। যে করেই হোক, কার্লো আনচেলত্তিকে প্রধান কোচ বানাতে চেয়েছিল তারা। সেলেসাওদের হতাশ করেননি রিয়াল মাদ্রিদের কোচ। ২০২৪ সালেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগআউটে দাঁড়ানোর ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো স্পোর্ত বলছে, স্পেনে ব্রাজিল ও গিনির প্রীতি ম্যাচ চলাকালে আনচেলত্তির সঙ্গে বৈঠক করেন সিবিএফ প্রধান এডনালডো রদ্রিগেজ। ইতালিয়ান কোচ জানিয়েছেন, রিয়ালের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত কোথাও যাবেন না। আর তার জন্য আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ব্রাজিলিয়ান ফুটবল প্রেসিডেন্ট।
অবশ্য ২০২৪ সালের জানুয়ারিতেও আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে চুক্তি করতে পারেন বলে খবর। এই ব্যাপারে নতুন বছরের শুরুতে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
আরও পড়ুন: এমবাপ্পের রেকর্ড গোলে ফ্রান্সের জয়
আনচেলত্তির চুক্তির আগ পর্যন্ত তারই সুপারিশ করা ইউরোপিয়ান কাউকে কোচ হিসেবে নিযুক্ত করবে ব্রাজিল। ছেলে ডেভিড আনচেলত্তিকে পাঠাতে চেয়েছিলেন রিয়াল কোচ, কিন্তু ব্রাজিল রাজি নয়। আগামী কয়েকদিনের মধ্যে একটি ট্রানজিশন কমিশন নিয়োগ দেবে সিবিএফ। আনচেলত্তির নির্দেশনায় তারা বর্তমান অন্তর্র্বতীকালীন কোচ রামোন মেনেজেসের সঙ্গে ইউরোপের পেশাদার কাউকে আনবে, যিনি দলের পরের আট ম্যাচের দায়িত্ব নেবেন। এর মধ্যে ছয়টিই বিশ্বকাপ বাছাই।
ঢাকা/এসএম






































