০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনলো ব্র্যাক এনজিও
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
ব্র্যাক ব্যাংকের উদ্যোক্তা এনজিও ব্র্যাক। আর এই উদ্যোক্তা ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৫০ লাখ শেয়ার কিনছে ব্র্যাক। বর্তমান বাজার দর অনুযায়ী আলোচিত শেয়ার কিনছে প্রতিষ্ঠানটি। এর আগে গত ৯ নভেম্বর এসব শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল তারা।
বুধবার ব্র্যাক ব্যাংকের শেয়ার সর্বশেষ ৪৭.৫০ টাকা লেনদেন হয়েছে।
পুঁজিবাজারে ২০০৭ সালে ব্যাংক তালিকাভুক্ত হয়েছে। কোম্পানির ১৩২ কোটি ৫৮ লাখ ৭৮ হাজার ৪৭৬টি শেয়ার আছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৪.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০.০৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৩৭.০৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮.৫৯ শতাংশ শেয়ার আছে।



































