ব্লকে তিন কোম্পানির বিশাল লেনদেন
- আপডেট: ০৩:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১০৪৩৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ আগষ্ট) ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন। আজ ডিএসইর ব্লকে ৬৭টি কোম্পানির মোট ৪৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে সোনালী পেপার, ড্যাফোডিল কম্পিউটার্স এবং সি পার্ল হোটেল। আজ এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২ লাখ ২ হাজার টাকার।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে সোনালী পেপারের ৭ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ কোটি ৮৪ লাখ ৯৮ হাজার এবং সি পার্ল হোটেলের ৬ কোটি ৫২ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন: খাদ্য খাতের আধিপত্যে বাড়লো লেনদেন
এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুনের ৩ কোটি ৫১ লাখ ৭৫ হাজার, গ্রীন ডেল্টা ইন্সুরেন্সের ২ কোটি ৬৭ লাখ ২৪ হাজার, অ্যামারেল্ড অয়েলের ২ কোটি ৭ লাখ ২০ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৬৯ লাখ ২৮ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার, ব্রাক ব্যাংকের ১ কোটি ৪৮ লাখ ৫৮ হাজার এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ


































