০১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ব্লকে ৬০ কোটির বেশি লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • / ১০৩৩৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ মার্চ) ব্লক মার্কেটে ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬০ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৪ লাখ ২৩ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেনের ৭৮.১৫ শতাংশ।

কোম্পানি তিনটির পেছনে এক আলোচিত কারসাজিকারী রয়েছে। তিনি একজন সরকারী কর্মকর্তা। কারসাজি করে সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বড় খ্যাতিও পেয়েছেন।

তিনি অনেকগুলো কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করছেন বলে বিনিয়োগকারীরা শেয়ারনিউজকে জানিয়েছেন। তারমধ্যে রয়েছে ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, ডেল্টা লাইফ, এশিয়া ইন্সরেন্স, বিএনআইসিএল, ম্যাকসন্স স্পিনিং, লাভেলো আইসক্রীম ইত্যাদি। চলতি সপ্তাহে নতুন করে ঢুকেছেন বিডিকমের শেয়ারে। গত কয়েকদিন যাবত শেয়ারটির দর টানা ঊর্ধ্বমুখী রেখেছেন। এরমধ্যে ২৩ টাকা ৬০ পয়সা থেকে টানা হল্টেড করে আজ ৩৪ টাকা ৩০ পয়সায় তুলেছেন। চলতি সপ্তাহের ৫ দিনই শেয়ারটি ছিল বিক্রেতা সংকটে। পাঁচ দিনে দর বেড়েছে ১০ টাকা ৭০ পয়সা বা ৪৫.৩৩ শতাংশ। এবার চড়া দরে সেই শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাঁধে চাপানোর পাঁয়তারায় লিপ্ত। যে কারণে আজ ব্লক মার্কেটে প্রথমবারের মতো বিশাল লেনদেন দেখালেন তিনি।

ব্লক মার্কেটের লেনদেন বিশ্লেষণে দেখা যায়, প্রতিদিনই ব্লক মার্কেটে ওই কারসাজিকারীর কোম্পানিগুলোর শেয়ারে বিশাল বিশাল লেনদেন দেখা যায়। এরই ধারাবাহিকতায় আজ জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার ও বিডিকমের শেয়ারে বিশাল লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে আজ লেনদেনের শীর্ষে রয়েছে বিডিকম। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৫১ লাখ ৪৬ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৪৪ লাখ ২৭ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনারী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকার।

এছাড়া, আমরানেটের ৪ কোটি ৪০ লাখ টাকার, ফরচুন সুজের ১ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ১ কোটি ৪৭ লাখ টাকার, ড্রাগন সোয়েটারে ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৭২ লাখ ৪৪ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৪৮ লাখ ৪৬ হাজার টাকার, একমি ল্যাবরেটরিজের ৪৩ লাখ ৭০ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ৩২ লাখ ২২ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ২৩ লাখ ৪৫ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২১ লাখ ৭১ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৯ লাখ ৯৫ হাজার টাকার, শাশা ডেনিমের ১৮ লাখ ৫৫ হাজার টাকার, একমি পেস্টিসাইডের ১৮ লাখ ৩ হাজার টাকার, আরডি ফুডের ১৬ লাখ ৫৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১৫ লাখ ৫২ হাজার টাকার, ঢাকা ব্যাংকের ১৫ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৩ লাখ ১১ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১১ লাখ ২৯ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১ লাখ ২৭ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৮ লাখ ৯১ হাজার টাকার, আরএকে সিরামিকের ৬ লাখ ৯০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬ লাখ ৬৭ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৬ লাখ ৫৬ হাজার টাকার, এএমসিএল-প্রাণের ৬ লাখ ৪০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫ লাখ ২২ হাজার টাকার, সামরিতা হসপিটালের ৫ লাখ ২২ হাজার টাকার এবং অগ্নি সিস্টেমসের ৫ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ব্লকে ৬০ কোটির বেশি লেনদেন

আপডেট: ০৪:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২