ব্লকে লেনদেনের শীর্ষে সোনালী পেপার
- আপডেট: ০৫:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৪৭ হাজার টাকার।
এছাড়া, ফরচুন সুজের ২ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ২ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ২ কোটি ৩৪ হাজার টাকার, সাইফ পাওয়ারের ১ কোটি ৫৯ লাখ ৮ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১ কোটি ৯ লাখ ১২ হাজার টাকার, আইপিডিসি ৯৯ লাখ ২ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৮ লাখ টাকার, মারিকো ৬৯ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণফোনের৬৪ লাখ ২০ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৪৫ লাখ ৩১ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ৪২ লাখ ৮৬ হাজার টাকার, কেয়া কসমেটিকের ৩৮ লাখ টাকার, এইচআর টেক্সের ৩৪ লাখ ৮৮ হাজার টাকার, সাফকো স্পিনিংয়ের ৩১ লাখ ৩৭ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ২৮ লাখ ৪৫ হাজার টাকার, সিএন্ডএ টেক্সটাইলের ২৬ লাখ ২৩ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২১ লাখ ১৪ হাজার টাকার, ই ক্যাবলের ১৫ লাখ ৯৭ হাজার টাকার, শেফার্ডের ১৩ লাখ ৮৫ হাজার টাকার, ভিএফএস থ্রেডের ১২ লাখ ৯১ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ১২ লাখ ৫০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১০ লাখ ৪২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৯ লাখ ১৪ হাজার টাকার, বিডি কমের ৯ লাখ টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬ লাখ ৮৮ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৭ হাজার টাকার, ইউনিক হোটেলের ৫ লাখ ৬২ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ৫ লাখ ৪৩ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৫ লাখ ৩৩ হাজার টাকার, সি-পার্লের ৫ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ































