ব্লকে ২৮ কোম্পানির ২৮ কোটির লেনদেন
- আপডেট: ০৫:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১০২৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ৮৭ হাজার ৪০৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৮ কোটি ৯২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। প্রভাতি ইন্স্যুরেন্স ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। কপারটেক ইন্ডাস্ট্রিজ ৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি ল্যাবরেটরিজ, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুডস, বিএটিবিসি, বিডি ল্যাম্পস,বিডি থাই অ্যালুমিনিয়াম, বীচ হ্যাচারি,বিকন ফার্মা, বেক্সিমকো, কপারটেক ইন্ডিাস্ট্রিজ, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, যমুনা ব্যাংক, লিন্ডেবিডি, মোজাফফর হোসেন স্পিনিং মিলস,নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, কুইন সাউথ টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও স্যালভো কেমিক্যাল লিমিটেড।
ঢাকা/এমআর



































