১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বলেছে তুষি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • / ১০৫০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মুক্তির পর দেশের সিনেমায় ঝড় বইয়ে দিচ্ছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’।

টানা হাউজফুল যাচ্ছে। এখনো অধিকাংশ সিনেমা হলে চলছে টিকিট সংকট। অগ্রিম টিকিট বুকিংয়ের খবর আসছে। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এমন দুর্দান্ত সাফল্যের মাঝে ‘হাওয়া’ সিনেমার নায়িকা নাজিফা তুষির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে  বির্তক ছড়িয়েছে। তুমুল সমালোচনার ঝড়ে পড়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা গেছে,গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সিনেমাহলে তার পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন মুখোমুখি নাজিফা তুষি । কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান।

ভিডিও নিয়ে তোলপাড়ের মধ্যেই তুষি জানালেন, সিনেমার মানুষদের মধ্যে হিংসা বাড়াতে ভিডিওটি ছড়ানো হচ্ছে। 
ভিডিওটি পরে এডিট করে ভাইরাল করে দেওয়া হয়েছে বলেও দাবি এ নায়িকার। 

হাওয়ায় ‘গুলতি’ খ্যাত নাজিফা তুষি বললেন, আমি ভাবতেও পারছি না একটা ছোট্ট এবং সহজ বিষয়কে এভাবে প্রকাশ করা হবে এবং এ ধরনের প্রতিক্রিয়া আসবে। আর সবাই যা করে আমি তাই করেছি। নিজের ছবির পোস্টার আশপাশে থাকলে তার সামনে দাঁড়ায় অভিনয়শিল্পীরা। অনেক লোক ভিড় জমছে তেখে আমি তাড়াহুড়ো করছিলাম সাক্ষাৎকার শেষ করতে। তাই আমি বলেছি একটু তাড়াতাড়ি করতে। কিন্তু আমি ইনটেনশনালি কিছু করিনি। সাধারণ জিনিসকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে মানুষেরা! আমি সত্যি নির্বাক।’

ভিডিওটি এডিট করা দাবি করে তুষি বলেন, ‘যারা ভিডিওটা প্রকাশ করেছেন তারা এটা ঠিক করেননি। তাদের উদ্দেশ্য ভালো নয় এটা স্পষ্ট। দেশের সিনেমা যখন খুব ভালো যাচ্ছে তখন তারা সিনেমার মানুষদের মধ্যে হিংসা ছড়াতে চাইছে। এডিটের জন্য সবাই ভুল বুঝছে আমাকে।’

পোস্টার সরানোর বিষয়ে তুষি বলেন, “দেখুন, ‘পরাণ’ ছবির নায়ক শরীফুল রাজ। সে আমার সিনেমা ‘হাওয়া’রও নায়ক। ওই ছবির পরিচালক রায়হান রাফি আমার বন্ধু। তার সঙ্গে আমি দুটি কাজ করেছি। আমার এমন সব প্রিয় মানুষদের সিনেমার পোস্টার আমি কেন সরাতে যাব? আর ‘দিন: দ্য ডে’ও আমাদের সিনেমা। অনেক বড় বাজেটের একটি সিনেমা। আমরা সবাই সবার সিনেমার প্রচার করছি। একটা ভিডিও দেখে কেন সবাই এভাবে নেগেটিভ চিন্তা করছেন আমাকে নিয়ে বুঝলাম না। 

অন্যদের সিনেমার প্রচারও করেছেন তিনি দাবি করে তুষি বলেন, একটা ছবি আছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে ‘হাওয়া’ ও ‘পরাণ’র পোস্টার পাশাপাশি রাখা। সেটা আমরা অনেকেই শেয়ার করেছি। তাহলে কেন আমি অন্যদের সিনেমার পোস্টার সরাবো নেগেটিভ চিন্তা থেকে? এগুলো সত্যিই হতাশার। আমরা যারা নতুন তাদের জন্য তো খুব মুশকিল!”

প্রসঙ্গত, দর্শকদের প্রতিক্রিয়া দেখতে গত সোমবার রাজধানীর শ্যামলী স্কয়ারে যায়  ‘হাওয়া’ টিম। এদিন গণমাধ্যমের মুখোমুখি হলে নাজিফা তুষি পাশে থাকা ‘পরাণ’ ও ‘দিন-দ্য ডে’ সিনেমার পোস্টার সরিয়ে ফেলার নির্দেশ দেন। কেবল নিজের সিনেমা ‘হাওয়া’র পোস্টারের সামনে দাঁড়িয়েই তিনি কথা বলবেন বলে জানান।

এ ঘটনার ভিডিও ভাইরাল হলে তুষির সমালোচনায় মাতেন সিনেপ্রেমীদের অনেকেই। তুষির এই কাণ্ড অনেকেই স্বাভাবিকভাবে নিয়েছেন। তাদের মতে,  নিজের সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে চাইবেন যে কোনো অভিনয়শিল্পী। এতে দোষের কিছু নেই।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ভাইরাল সেই ভিডিও নিয়ে যা বলেছে তুষি

আপডেট: ০৫:০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২