ভারতের পর্যটন ভিসা চালু ১৫ অক্টোবর
- আপডেট: ০৯:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১০৩১০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক; ভিসা একটি অনুমতি পত্র যা একটি দেশ কোন বিদেশী নাগরিককে ঐ দেশে প্রবেশ ও অবস্থানের জন্য দিয়ে থাকে। ভিসা ছাড়া ভিন দেশে প্রবেশ ও অবস্থান অবৈধ অভিবাসন হিসাবে পরিগণিত। তাই এবার বিদেশি পর্যটকদের জন্য ভিসা সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
জানা যায়, করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২ অক্টোবর থেকে ভিসা সার্ভিস শুরু হচ্ছে। বিদেশিদের জন্য আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা চালু করবে দেশটির সরকার। ভারতীয় হাইকমিশনের টুইটার পোস্টে এ সংক্রান্ত ঘোষণার কথা জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তবে, প্রথম দিকে পর্যটকদের শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পোস্টে উল্লেখ করা হয়, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে ভারতে পুরোপুরিভাবে ট্যুরিস্ট ভিসা স্থগিত রয়েছে। তবে দেড় বছর পর বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু চালু হবে।
তবে শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটে ভারতে এক মাসের জন্য পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে । আর যারা নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সরকার জানিয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১৫ অক্টোবর থেকে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতে আগত বিদেশিদের জন্য নতুন ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
গত বছরের ১১ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিদেশিদের যাবতীয় ভিসা বাতিল করে ভারত সরকার। শুধু কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা চালু ছিল।
ঢাকা/এমটি






































