ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল
- আপডেট: ০৯:৩১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করবেন তিনি। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বুধবার বিকেল ৪ টায় এই সংবাদ সম্মেলন হবে।’ প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রনে ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ভারতে সরকারি সফর করেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চারদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের সময়, বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আরো পড়ুন: ডেঙ্গুতে আরো চার জনের মৃত্যু
ঢাকা/এসএ







































