১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ভালো খেলেও হার দিয়ে আইপিএল শুরু মোস্তাফিজের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • / ১০৩০৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ নিজের নতুন দল দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে খেলতে পারেননি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তবে দ্বিতীয় ম্যাচে ফিরেই নিজের জাত চেনালেন বাহাতি এই পেসার। গুজরাট টাইটানসের বিপক্ষে দুর্দান্ত বল করে বাগিয়ে নিয়েছেন ৩ উইকেট। বিপক্ষ দলকে আটকে রেখেছে ১৭১ রানে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় দিল্লি। প্রথম ওভারেই দিল্লির অধিনায়ক রিশাভ প্যান্ট বল তুলে দেয় মোস্তাফিজের হাতে। মোস্তাফিজও হতাশ করেননি। তৃতীয় বলেই এনে দেন সাফল্য। ম্যাথু ওয়েডকে উইকেটের পিছনে কট বিহাইন্ড করেন দ্য ফিজ। দ্বিতীয় ওভারে ৪ রান দিলেও উইকেট পায়নি মোস্তাফিজ।

শুভমান গিলের ৮৪, হার্দিক পান্ডিয়ার ৩১ ও মিলারের ব্যাটে বড় লক্ষ্যের দিকেই যাচ্ছিল গুজরাট। এরপর আবার ১৭তম ওভারে বল করতে আসে মোস্তাফিজ। ৯ রান দিলেও কোনো উইকেট পায়নি এই ওভারে। তবে সবচেয়ে বড় সাফল্য দেখায় ইনিংসের শেষ ওভারে। এই ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে ফিরিয়ে দেয় রাহুল তিওয়াতিয়া ও অভিনব মনোহরকে। রান দেয় মাত্র ৪।

শেষ পর্যন্ত ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নেয় দ্য ফিজ। মোস্তাফিজ ছাড়াও খলিল আহমেদ নেয় ২ উইকেট। গুজরাটের সংগ্রহ হয় ৬ উইকেটে ১৭১ রান।

কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় শেষ হাসি হাসতে পারলোনা দিল্লি ক্যাপিটালস। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৭ রানে থামে দিল্লির ইনিংস।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ভালো খেলেও হার দিয়ে আইপিএল শুরু মোস্তাফিজের

আপডেট: ১১:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২