০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ভালোবাসার মানুষকে পেতে শিক্ষিকার লিঙ্গ পরিবর্তন!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / ১০৪৭৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভালোবাসার মানুষকে নিজের করে পেতে কত কিছুই করে মানুষ। সম্প্রতি ভারতের রাজস্থান রাজ্যের এক নারী শিক্ষিকার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার অভিনব এক গল্প সামনে এলো।

নিজের ছাত্রীর প্রেমে পড়েছিলেন রাজস্থানের ভরতপুরের ওই শিক্ষিকা। প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়ে যায়, ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন তিনি। অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এখন জুটি বেঁধেছেন শিক্ষিকা-ছাত্রী। তবে ঘটনাটা অন্যরকম।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা জানায়, সরকারি স্কুলের শারীরবিদ্যার শিক্ষিকা মীরা। কল্পনা ছিল সেই স্কুলেরই ছাত্রী। খুব ভাল বন্ধুত্ব গড়ে ওঠে মীরা আর কল্পনার মাঝে। বছর দুয়েক দীর্ঘ বন্ধুত্বের পর কল্পনাকে ভালবাসতে শুরু করেন মীরা। শেষমেশ কল্পনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন মীরা। কল্পনারও সেই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। কিন্তু দুজনের পরিবার দুই মেয়ের বিয়ে দিতে মোটেই রাজি ছিল না। সামাজিক রীতি অনুযায়ী, রাজি হওয়ার কথাও নয়।

আরও পড়ুন: গিনিতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

প্রেমের দায়ে মীরা এখন আরভ। কেবলমাত্র কল্পনাকে বিয়ে করার জন্য মীরা অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেন। এক সাক্ষাৎকারে কল্পনা বলেন, ‘আমি ওকে প্রথম থেকেই ভালবাসতাম। এই অস্ত্রোপচার না করলেও আমি আরভকে বিয়ে করতাম। আরভের অস্ত্রোপচারের সময়ে আমি ওঁর সঙ্গেই ছিলাম।’

২০১৯ সালে মীরা স্থির করেন, তিনি লিঙ্গ পরিবর্তন করাবেন। ২০১৯ সালেই তার প্রথম অস্ত্রোপচার হয়। ৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আরভ আর কল্পনা। আরভ বলেন, ‘আমি নিজের ইচ্ছায় লিঙ্গ পরিবর্তন করিয়েছি। ভালবাসার জন্য এই কাজ আমার কাছে তুচ্ছ।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

ভালোবাসার মানুষকে পেতে শিক্ষিকার লিঙ্গ পরিবর্তন!

আপডেট: ০৬:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২