ভিকিকে দখলে রাখছে ক্যাট, নতুন ছবি যেন তারই ইঙ্গিত!
- আপডেট: ০৪:২৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ইনস্টাগ্রাম তোলপাড়! সুইমিং পুলের পানিতে ভেজা ক্যাটরিনা আষ্টেপৃষ্টে জড়িয়ে শার্টবিহীন ভিকিকে! উষ্ণ ছবিতে ভরপুর প্রেমের উত্তাপ। অনুরাগীরাও আত্মহারা। ছবির সঙ্গে ক্যাপশন, ‘মি অ্যান্ড মাইন’। বাংলায় এর অর্থ ‘আমি ও আমার’। যেন জোর গলায় সবাইকে জানিয়ে দেওয়া, ‘এই যে পুরুষটিকে দেখছেন, সে আমারই।’
আর এখানেই উঠে আসছে কৌতূহলী প্রশ্ন। মাস কয়েক হল বিয়ে হয়েছে ভিকি-ক্যাটরিনার। কী এমন হল যে ‘ক্যাট’কে এ ভাবে জাহির করতে হচ্ছে, ভিকি তাঁরই? এ কি স্রেফ অধিকারবোধ, নাকি নেপথ্যে কাজ করছে ভিকিকে হারানোর ভয়ও?
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অজস্র প্রেম, বিয়ের সাক্ষী বলিউড। অজস্র বিচ্ছেদেরও। সম্পর্ক ভাঙা বা গড়া, কিছুতেই তেমন সময় নেন না টিনসেলনগরীর বাসিন্দারা। বিয়ের আগে একাধিক সম্পর্কে ছিলো ক্যাটরিনাও। সালমান খান ও রণবীর কাপুরের সঙ্গে তাঁর প্রেম রীতিমতো চর্চিত বলিউড পাড়ায়। গত ডিসেম্বরে ভিকির সঙ্গে রাজকীয় বিয়ের আগেই অবশ্য সে সবের পাট চুকেছিল। ভিকিকে নিয়ে বলিউড পাড়ায় তেমন জোরদার সম্পর্কের কাহিনী শোনা না গেলেও তাঁর ভক্তকুল আড়ে বহরে যথেষ্টই বড়!
তবু ওই যে, প্রেমের ফাঁদ পাতা যত্রতত্র! ভিকিও তাতে ধরা দিতে পারেন, এমন আশঙ্কায় কি দিন কাটছে ক্যাট-সুন্দরীর? শনিবারের ‘উষ্ণ’ ছবি আর তার ক্যাপশন দেখে কিন্তু অনেকেই বলছেন— গন্ধটা খুব সন্দেহজনক!
ঢাকা/এসএ





































