১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মাইক্রোসফটের ‘কল অব ডিউটি’ কিনতে বাধা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৫৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্বজুড়ে বহুল জনপ্রিয় গেম ‘কল অব ডিউটি’ কিনে নিতে ৬৯ বিলিয়ন ডলারের চুক্তি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে সেই চুক্তির বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছে মার্কিন নীতিনির্ধারণী সংস্থা। বিষয়টি শেষ পর্যন্ত গড়াতে পারে আদালতে।

চলতি বছরের জানুয়ারিতে ‘কল অব ডিউটি’র মালিকানা প্রতিষ্ঠান অ্যাক্টিভেশন ব্লিজার্ড কিনে নেওয়ার ঘোষণা দেয় মাইক্রোসফট। মাইক্রোসফটের ইতিহাসে সর্বোচ্চ মূল্যের ক্রয় হবে এই প্রকল্প।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সম্পন্ন হলে মাইক্রোসফট বিশ্বের তৃতীয় বৃহত্তম গেমিং প্ল্যাটফর্মে পরিণত হবে। মাইক্রোসফটের থেকে এগিয়ে প্রথম স্থানে আছে চীনের টেনসেন্ট; আর দ্বিতীয় অবস্থানে জাপানের সনি।

আমাদের এই চুক্তির প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের কেস আদালতে উপস্থাপনের সুযোগ দেওয়াকে স্বাগত জানাই। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ

এর পর থেকেই ‘কল অব ডিউটি’ বিশ্বের সব গেমারের জন্য উন্মুক্ত থাকার বিষয়ে উৎকণ্ঠা দেখা দেয়। কারণ, মাইক্রোসফট এই গেম শুধু নিজস্ব গেমিং কনসোল এক্স-বক্সের জন্য সীমাবদ্ধ করে দিতে পারে—অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করেন। আর এ বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য কমিশন এফটিসি।

এফটিসি বলছে, মাইক্রোসফট অ্যাক্টিভেশন ব্লিজার্ড কিনে নিলে গেমিং ইন্ডাস্ট্রিতে একচ্ছত্র আধিপত্য তৈরি হবে প্রতিষ্ঠানটির। এমন আশঙ্কায় মাইক্রোসফটের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে এফটিসি।

এই চুক্তি প্রতিযোগিতাহীন বলে যে অভিযোগ দেওয়া হচ্ছে, প্রকৃত ঘটনার সঙ্গে সেটি মেলে না এবং আমরা এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠব।

অভিযোগে এফটিসি উল্লেখ করে, অ্যাক্টিভেশন খুবই কমসংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে একটি, যারা একাধিক গেমার নিয়ে খেলা যায় এমন গেমের বাজারে মানসম্পন্ন গেম তৈরি করে। মাইক্রোসফট প্রতিষ্ঠানটি কিনে নিলে প্রতিযোগিতামূলক বাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন:জেনে নিন রাশিফল

নিয়ন্ত্রক সংস্থার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। আর এই যুদ্ধে মাইক্রোসফট পাশে পাচ্ছে অ্যাক্টিভেশনকেও। মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, আমাদের এই চুক্তির প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং আমাদের কেস আদালতে উপস্থাপনের সুযোগ দেওয়াকে স্বাগত জানাই।

অন্যদিকে অ্যাক্টিভেশনের কর্মীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ববি কটিক বলেন, এটা অশনিসংকেতের মতো। তাই আমি আমার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলতে চাই যে, এই চুক্তি সম্পন্ন হবে। এই চুক্তি প্রতিযোগিতাহীন বলে যে অভিযোগ দেওয়া হচ্ছে, প্রকৃত ঘটনার সঙ্গে সেটি মেলে না এবং আমরা এই প্রতিবন্ধকতা কাটিয়ে উঠব।

ঢাকা/এসএম

শেয়ার করুন

মাইক্রোসফটের ‘কল অব ডিউটি’ কিনতে বাধা

আপডেট: ০১:৫৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২