০১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

মাদক চোরাচালান করতেন শাহরুখ খানের ছেলে, দাবি এনসিবির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • / ১০৩০৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এবার আরিয়ান খানের জামিন নিয়ে বিরোধিতা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। বুধবার (১৩ অক্টোবর) আদালতে(এনসিবি) দাবি তুলেছে , আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যোগ রয়েছে আরিয়ান খান ও এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্যান্য অভিযুক্তদের। আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে এই সংক্রান্ত তথ্য-প্রমাণ এনসিবির হাতে এসেছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

বুধবারের শুনানি শেষে এই মামলা সাময়িকভাবে স্থগিত করে দেন আদালত। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আবার আরিয়ান খান, মুনমুন ধমেচা ও আরবাজ মার্চেন্টের জামিনের আবেদন শুনবেন আদালত।

লম্বা সময় ধরে চলা জামিন শুনানিতে আরিয়ানের আইনজীবী অমিত দেশাই আদালতকে জানিয়েছেন, আরিয়ান ওই প্রেমোদতরীর ভিতরেই ছিলেন না। তার মতে আরিয়ানকে প্রমোদতরীর গেট থেকেই আটক করে এনসিবি। তার সঙ্গে ছিল আরবাজ মার্চেন্ট। আরবাজ স্বীকার করেছে যে তার কাছে মাদক ছিল।

আইনজীবী আরও উল্লেখ করেন, মাদক পেয়েছেন এমন কোন উপযুক্ত প্রমান নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) কাছে। এই মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে কেবল আরিয়ানের কাছ থেকেই কোনও মাদক কিংবা বেআইনি জিনিস পাওয়া যায়নি। ৭ দিনের পরিবর্তে যাতে এনসিবি ১ দিন সময় নেয়, সেই আর্জিও জানান তিনি। অন্যদিকে এনসিবি আদালতের কাছে আরও সাতদিনের সময় চায়।

শেয়ার করুন

মাদক চোরাচালান করতেন শাহরুখ খানের ছেলে, দাবি এনসিবির

আপডেট: ১১:৩৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১