০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের কাজ শুরু: পুঁজিবাজারে আসছে ১০০ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • / ১০৩১১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) কাজ শুরু হয়েছে। সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ বাড়াতে ফান্ডটি থেকে আইসিবি’র মাধ্যমে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানা গেছে। আজ অনুষ্ঠিত বিএসইসির ৭৯৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিএসইসির পরিচালক আবু রায়হান মুহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য মিলে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের আবেদনের প্রেক্ষিতে ও সেকেন্ডারি মার্কেটে তারল্য প্রবাহ নিশ্চিতকল্পে সিএমএসএফ হতে ১০০ কোটি টাকা টিডিআর (টার্ম ডিপোজিট রিসিপ্ট) এর রূপে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এ ছাড়াও কমিশন স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিএমএসএফ ফান্ড এর পৃষ্ঠপোষকতায় ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনায় ১০ বছর মেয়াদী ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত “সুবর্ন জয়ন্তী ফান্ড” নামক মিউচ্যুয়াল ফান্ড গঠনের অনুমোদন করেছে। উক্ত মিউচ্যুয়াল ফান্ডটি সিএমএসএফ প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা স্পন্সর হিসেবে বিনিয়োগ করবে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের কাজ শুরু: পুঁজিবাজারে আসছে ১০০ কোটি টাকা

আপডেট: ০৬:১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১