০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোট চলছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / ১০৩৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: মালয়েশিয়ায় আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। আজ শনিবার সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। সূত্র: রয়টার্স, দ্য স্টার।

এ নির্বাচনি প্রতিযোগিতায় দেশটিতে নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলেও বিশ্লেষকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন। এবার ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালের ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধান প্রতিদ্বন্দ্বী পাকতান হারপানের আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর দৌঁড়ে আছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মাদও।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্বাচনি সভা-সমাবেশে দুর্নীতি মোকাবিলার প্রচারণা চালানোর সময় বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি দৃঢ়ভাবে আশাবাদী যে, তাঁর জোট ২২২ সদস্যের পার্লামেন্টে সহজ জয় পাবে। আনোয়ার পেনাং রাজ্যে তাঁর ভোট প্রদানের আগে বলেন, ‘জনগণের হৃদয় ও মন জয় করার দুই দশকেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজকের জয় হবে নিশ্চিতভাবে অনেক আনন্দের। এটি হবে জনগণের বিজয়।’

মালয়েশিয়ার প্রায় দুই কোটি ১০ লাখ ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে প্রচণ্ড মৌসুমি বৃষ্টিপাতের আশঙ্কার প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু এলাকায় ভোটগ্রহণ বাধাগ্রস্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: পোল্যান্ডে বিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইউক্রেনের: ন্যাটো

এদিকে নাজিবের ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আসলেও সরকারি তহবিল ১-এমডিবি ব্যয়ে ব্যাপক দুর্র্নীতির কেলেঙ্কারির পর ২০১৮ সালের সাধারণ নির্বাচনে ব্যাপকভাবে পরাজিত হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনে ভোট চলছে

আপডেট: ০১:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২