মা হতে চান রাখী সাওয়ান্ত
- আপডেট: ০৪:২০:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হতে যাচ্ছেন—এই শিরোনামে সোমবার (২৭ জুন) থেকে খবর প্রকাশ হতে থাকে গণমাধ্যমে। এই খবরে অভিনেত্রীর ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা তাদের আনন্দ প্রকাশ করেন। এই খবরের পরই বলিউড ড্রামা কুইন রাখী সাওয়ান্তের মা হওয়ার খবর চর্চায় উঠেছে।
বুধবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছ, আলিয়া ভাটের প্রেগন্যান্সির খবরে রাখি সাওয়ান্তও শিগগিরই মা হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সম্প্রতি রাখীকে একটি হাসপাতালের বাইরে দেখা গেছে। হাসপাতাল থেকে তার বের হওয়ার সময়ে বাইরে থাকা পাপারাজ্জিরা আলিয়ার প্রেগন্যান্সির বিষয়ে জানতে চেয়েছিলেন। জবাবে তিনি বলেন, আমি মা হতে চাই। আমি কবে মা হব?
রাখী বর্তমানে তার প্রেমিক আদিল খান দুররানির সঙ্গে বসবাস করছেন। তবে জানিয়েছেন, তার প্রেমিক আদিল শিগগিরই মুম্বাইতে স্থিত হবে। আর তারা দুবাই ভ্রমণের পর একসঙ্গে থাকতে শুরু করেছেন বলেও জানান।
এদিকে নায়িকার কাছে তার প্রেমিক আদিলের সঙ্গে বিয়ের পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানিয়েছেন, সবেই নির্ভর করে আদিলের উপর। আমরা বিয়ে ছাড়াও সুখী। একসঙ্গে আছি এবং সব ঠিকঠাক চলছে। আর আমরা এখন একসঙ্গে কাজ করব এবং ব্যবসা চালাব।
রাখী সাওয়ান্ত এ সময় প্রশ্ন রেখে বলেন, আমাকে বিভিন্ন গাড়িতে আসতে দেখে খুশি হন না আপনারা? আদিলের একটি গাড়ির ব্যবসা রয়েছে। যা তিনি মুম্বাই পর্যন্ত প্রসারিত করার পরিকল্পনা করছেন বলেও জানান।
এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রিতেশ সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন রাখী সাওয়ান্ত। ভালোবাসা দিবসের ঠিক আগ মুহূর্তে তার এই বিচ্ছেদের ঘোষণায় হতবাক হয়েছিলেন শুভাকাঙক্ষীরা।
রাখী সেই সময় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছিলেন, প্রিয় ভক্ত ও শুভানুধ্যায়ীরা, সবাইকে জানাতে চাই আমি এবং রিতেশ আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। বিগবসের পর আমাদের মধ্যে অনেক কিছু হয়েছে। অনেক কিছু আমি জানতাম না, অনেক জিনিস আমার নিজের নিয়ন্ত্রণে ছিল না। আমরা চেষ্টা করেছিলাম আমাদের মধ্যকার মতভেদ দূরে রাখার জন্য। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের আলাদাভাবে জীবনে এগিয়ে যাওয়া উচিত।
ঢাকা/টিএ




































