মিডল্যান্ড ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৩:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১০৬৭১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্ট এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৮ পয়সা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ইপিএস হয়েছে ১৫ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৩ পয়সা। গতবছর একই সময়ে ৮০ পয়সা ইপিএস হয়েছিল।
আরও পড়ুন: মিডল্যান্ড ব্যাংকের লেনদেনের তারিখ নির্ধারণ
আইপিও পরবর্তী শেয়ার হিসাবে মাসে কোম্পানির ইপিএস হয়েছে ৩০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৯ পয়সা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা।
ঢাকা/এসএ



































