০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
মিরপুরে স্কুলে অগ্নিকাণ্ড
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার (২১ মার্চ) বেলা ১২টার ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।
বেলা ১২টা ৫ মিনিটে রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে প্রায় ৫০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
ঢাকা/এসএ
ট্যাগঃ
মিরপুরে স্কুলে অগ্নিকাণ্ড রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।







































