০৫:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মিরাজের প্রথম আঘাত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আগের দুই ম্যাচের চেয়ে সিরিজের তৃতীয় ম্যাচে শুরুটা তুলনামূলক ভালো হয়েছিল ভারতের। প্রথম চার ওভারে কোনো উইকেটই হারায়নি সফরকারীরা। টাইগারদের প্রথম সাফল্যটা এলো আগের দুই ম্যাচের নায়ক মেহেদী হাসান মিরাজের হ্যাট ধরে। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই শিখর ধাওয়ানকে ফেরান ডানহাতি এ অফস্পিনার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পঞ্চম ওভারে নিজের প্রথম বলে ধাওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। মিরাজের স্লাইড করা বলটা কিছু বুঝে ওঠার আগেই পায়ে এসে লাগে ধাওয়ানের। লেগ বিফোরের আবেদন করলে অবশ্য সাড়া দেননি আম্পায়ার। 

পরে বাংলাদেশ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান। ১৮ বলে ১২ রান করে অপরাজিত আছেন ঈশান কিশান।

আরও পড়ুন:হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

ঢাকা/এসএম

শেয়ার করুন

মিরাজের প্রথম আঘাত

আপডেট: ১২:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২