মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’
- আপডেট: ০৪:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ‘জীবন যন্ত্রণা’, মৃত্যুর আগে এটিই ছিল নায়ক মান্নার অসমাপ্ত কাজ। দীর্ঘ এক যুগ পর এই সিনেমাটিই এবারে পরিণতি পেতে চলেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মান্নার ‘জীবন যন্ত্রণা’।
জানা গেছে, ২০০৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লীলামন্থন’ শিরোনামে সিনেমাটির শুটিং শুরু করেন নায়ক মান্না। সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকতেই ২০০৮ সালে নায়কের মৃত্যু হয়। বাকি অংশের কাজ শেষ করে সিনেমাটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে; কিন্তু নামের কারণে দীর্ঘ সময় সেন্সরে আটকে থাকে সিনেমাটি। অবশেষে নাম বদলে প্রদর্শনের অনুমতি পেয়েছে সিনেমাটি।
জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
ঢাকা/এমটি




































