মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু
- আপডেট: ১১:৩২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১০২৮৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ রোবার সপ্তাহের প্রথম কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৭০ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ৩ লাখ ২৫ হাজার ৯৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এমটি































