মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু
- আপডেট: ১২:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১০২৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৬৮ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯২ পয়েন্টে।
এই মুহূর্তে ডিএসইতে ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক বৃদ্ধির মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৭ কোটি ২ লাখ ২৩ হাজার ৮৩৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/এমটি































